Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

গণপরিবহণে নারীর আসন সংকট

Icon

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গণপরিবহণে নারীর ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে বাসে নারীর বসার পর্যাপ্ত আসনের অভাব এবং সংরক্ষিত আসনের অব্যবস্থাপনা এ সংকটকে আরও প্রকট করে তুলেছে। একেকটি বাসে আসনসংখ্যা ৪০ থেকে ৪৫। এর মধ্যে নারীর জন্য বরাদ্দ থাকা আসনসংখ্যা মাত্র ৯। সেই ৯টি আসনও অব্যবস্থাপনার কারণে পুরুষ দখল করে থাকে। অনেক ক্ষেত্রে আসন ছেড়ে দিতে বললেও তারা শোনে না। আবার নারীর বসার জায়গা ড্রাইভারের পাশে ইঞ্জিনের ওপর নির্ধারণ করা হয়ে থাকে। এতে নারীর প্রচণ্ড গরম ও অস্বস্তিকর পরিবেশে বসতে হয়। এছাড়া নারীর আসনগুলোর লেগ-রুম বা পা রাখার জায়গা এতটাই সরু থাকে যে, এর ফলে গাদাগাদি করে বসা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই কর্তৃপক্ষের কাছে গণপরিবহণে নারীর বসার আসন বাড়ানোর অনুরোধ করছি।

সানজিদা আক্তার, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা

Advertisement

Advertisement

আরও পড়ুন

গণপরিবহণে নারীর আসন সংকট

গণপরিবহণে নারীর আসন সংকট

রেললাইনের পাশে হকারি বন্ধ হোক

রেললাইনের পাশে হকারি বন্ধ হোক

সহায়ক পরিবেশ তৈরি করাটাও জরুরি

সহায়ক পরিবেশ তৈরি করাটাও জরুরি

পাসপোর্ট অফিস দালালমুক্ত করুন

পাসপোর্ট অফিস দালালমুক্ত করুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম