|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর নিজ বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতিতে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাগেরহাট প্রতিনিধি
