এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
বাংলা প্রথমপত্র
Advertisement
ড. সনজিত পাল, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিমগাছ — বনফুল
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (১৮৯৯-১৯৭৯) ছদ্মনাম বনফুল। বনফুল কর্মজীবন শুরু করেন মেডিকেল অফিসার হিসাবে। ১৯১৮ সালে ‘শনিবারের চিঠি’তে ব্যঙ্গ-কবিতা ও প্যারোডি লিখে সাহিত্য অঙ্গনে তিনি প্রবেশ করেন। ‘প্রবাসী’ পত্রিকায় তিনি একপাতা-আধপাতার গল্প লিখতেন। তার গল্পগুলো আকারে ক্ষুদ্র, অথচ বক্তেব্যে তাৎপর্যপূর্ণ। বাস্তবজীবনে ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। ‘নিমগাছ’ গল্পটি লেখকের অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্গত। এ গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিমগাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়ার ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এ গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে অনবরত ব্যবহার করে থাকে। কিন্তু কেউ এ গাছের সামান্যও যত্ন নেয় না। একজন কবি একদিন নিমগাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিমগাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়। কিন্তু মাটির গভীরে তার শিকড়। গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। এ গল্পের ম্যাজিক-বাক্য হলো শেষটি, যেখানে লেখক পুরে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান।
‘নিমগাছ’ গল্পের যে দিকগুলো ভালো করে পড়তে হবে—
বনফুল রচিত ‘নিমগাছ’ একটি ছোটগল্প। ছোটগল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও কাঠামো সবই এ গল্পে পূর্ণ ও সার্থকরূপে বিদ্যমান। এ গল্পটিতে নিমগাছের প্রতীকে লেখক একটি পরিবারের গৃহকর্ত্রীর জীবনসংগ্রাম ও তার অনুভূতি, সংসারের সার্বিক কাছে নিজেকে যুক্ত করার ক্ষেত্র কিংবা তাকে কেন্দ্র করে সংসারে প্রাত্যহিক কাজের আবর্তন, প্রাপ্তি-অপ্রাপ্তি, মনের ক্ষোভ ও আকাঙ্ক্ষা গল্পকার প্রকাশ করেছেন। তাই এ গল্পটি পড়ার সময় কতগুলো বিষয় খেয়াল করতে হবে। গল্পকার নিমগাছের উপকারিতা বর্ণনায় কোন কোন দিক তুলে ধরছেন? বাড়িতে নিমগাছের অবস্থান, গাছকে কেন্দ্র করে বিজ্ঞলোকদের অনুভূতি, গাছের প্রতি অবজ্ঞার করণ জানতে হবে। কবি ও কবিরাজের মধ্যে পার্থক্য। কবি নিমগাছের কী কী দেখে প্রশংসা করলেন এবং কেন করলেন? কবির প্রশংসা শুনে নিমগাছের প্রতিক্রিয়া কী হলো? কেন নিমগাছ নিজের ইচ্ছা অনুসারে কাজ করতে পারল না? মাটির গভীরে শিকড় চলে যাওয়া একটি সংসারে আবদ্ধ গৃহকর্ত্রীর কোন দিক প্রকাশ করেছে?
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন
বহুনির্বাচনি প্রস্তুতি
১। জন্মের সময় পৃথিবী কেমন ছিল?
ক. উত্তপ্ত গ্যাসপিণ্ড খ. অগ্নিপিণ্ড
গ. শীতল বরফখণ্ড ঘ. কঠিন আবরণ
২। গ্যাসপিণ্ড ক্রমে শীতল ঘনীভূত হয়ে যে আস্তরণ সৃষ্টি হয় তা হলো—
ক. ভূমিরূপ খ. ভূ-ত্বক
গ. ভূনিুস্থপৃষ্ঠ ঘ. সমভূমি
৩। ভূগর্ভের কয়টি স্তর রয়েছে?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুটি
৪। ভূ-ত্বক যেসব উপাদানে গঠিত তাদের সাধারণ নাম কী?
ক. সিয়াল খ. খনিজ
গ. সিমা ঘ. শিলা
৫। ভূপৃষ্ঠ সর্বদা—
ক. স্থির খ. পরিবর্তনশীল
গ. অপরিবর্তনশীল ঘ. ঘূর্ণয়মান
৬। ভূপৃষ্ঠের পরিবর্তন কয় ধরনের হয়ে থাকে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৭। পৃথিবীর উপরের
ক. কেন্দ্রমণ্ডল খ. গুরুমণ্ডল
গ. অশ্মমণ্ডল ঘ. বায়বীয় মণ্ডল
৮। ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে কত কি.মি. গভীর পর্যন্ত অশ্মমণ্ডল রয়েছে?
ক. প্রায় ৩৫ কি.মি. খ. প্রায় ৫০ কি.মি.
গ. প্রায় ৭০ কি.মি. ঘ. প্রায় ১০০ কি.মি.
৯। অশ্মমণ্ডলে কোন উপাদানগুলো অধিক পরিমাণে রয়েছে?
i. সিলিকন ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
১০। ভূত্বকের শিলাস্তরকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
১১। SIAL (সিয়াল) স্তরের উপাদানগুলো হলো—
i. সিলিকন ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
উত্তর : ১.ক ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ক ১১.ক।
