Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

Icon

মো. কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বর্তনী ও চলবিদ্যুৎ

বহুনির্বাচনি প্রস্তুতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪১৭। ফিউজ তার কিসের সংকর?

√ক. টিন ও সিসার খ. টিন ও লোহার

গ. সোনা ও রুপার ঘ. সিসা ও ব্রোঞ্জের

৪১৮। বাতি ও পাখাতে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়?

ক. ৩ √খ. ৫ গ. ১০ ঘ. ৩০

৪১৯। ইস্ত্রির জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হয়?

√ক. ১৫ খ. ৩০ গ. ৪০ ঘ. ৫০

৪২০। বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করতে হলে-

i. ঠিক মানের ফিউজ ব্যবহার করতে হবে

ii. উন্নত মানের তার ব্যবহার করতে হবে

iii. কখনো আর্থ সংযোগ দেওয়া যাবে না

নিচের কোনটি সঠিক?

√ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২১। ফিউজ তারের-

i. গলনাঙ্ক কম ii. গলনাঙ্ক বেশি

iii. মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি গলে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii √খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪২২-৪২৪ নং প্রশ্নের উত্তর দাও :

শোয়েব তাদের বাসায় বিদ্যুৎ সংযোগের সময় টিভির জন্য তাদের চীনামাটির কাঠামোর ওপর ৩ অ্যাম্পিয়ারের একটি সরু তার আটকালো। কিন্তু দেখা গেল সুইচ অন করার সঙ্গে সঙ্গে তারটি গলে গেল।

৪২২। উক্ত সরু তারটি কী হিসাবে ব্যবহৃত হয়?

ক. সুইচ √খ. ফিউজ গ. আর্থার ঘ. রেগুলেটর

৪২৩। তারটি গলে গেল কেন?

ক. তড়িৎ প্রবাহ কম হওয়ার কারণে

√খ. তড়িৎ প্রবাহ বেশি হওয়ার কারণে

গ. চীনামাটিতে রাখার কারণে

ঘ. বিদ্যুৎ গোলযোগের কারণে

৪২৪। ব্যবহৃত সরু তারটি-

i. সংকর ধাতুর তৈরি ii. কম গলনাঙ্কের

iii. বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত করতে হয়

নিচের কোনটি সঠিক?

√ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২৫। প্রেসার কুকারে রান্না করলে শতকরা কতভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়?

ক. ২০ ভাগ খ. ১০০ ভাগ গ. ৭৫ ভাগ √ঘ. ২৫ ভাগ

৪২৬। বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধ করতে হলে-

i. জলবিদ্যুৎ ব্যবহারে স্ব উদ্যোগী হতে হবে

ii. প্রেসার কুকার ব্যবহার করতে হবে

iii. এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

√গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২৭ ও ৪২৮ নং প্রশ্নের উত্তর দাও :

মিনার পড়ার ঘরে ২টি বাল্ব ও ১টি ফ্যানের সংযোগ দেওয়া আছে। অন্যদিকে তাদের খাবার ঘরে ২টি টিউব লাইট, ১টি ফ্যান ১টি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে।

৪২৭। মিনা তার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে পারবে?

√ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ৩০

৪২৮। মিনাদের খাবার ঘরে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে-

i. বিদ্যুৎ খরচ কম হবে

ii. প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে

iii. সুইচ অন করা মাত্র গলে যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

√গ. iii ঘ. i, ii ও iii

৪২৯। বিদ্যুৎ প্রবাহ হলো মূলত - এর প্রবাহ।

ক. ফোটন √খ. ইলেকট্রন

গ. প্রোটন ঘ. নিউট্রন

৪৩০। তাপমাত্রা স্থির থাকলে R রোধ বিশিষ্ট কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I ও বিভব পার্থক্য V এর সম্পর্ক কী হবে?

ক. V = I²R √খ. V = IR

গ. V = R/I ঘ. V = I/R

৪৩১। ইলেকট্রিক কেতলির জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হয়?

ক. ১০ √খ. ১৫

গ. ২০ ঘ. ৩০

৪৩২। কোন পরিবাহকের প্রান্তীয় বিভব পার্থক্য ১০ ভোল্ট ও তড়িৎ প্রবাহ ২ অ্যাম্পিয়ার হলে ঐ বর্তনীর রোধ কত ওহম?

√ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০

৪৩৩। একটি বর্তনীতে ১০০ ভোল্ট ব্যাটারির সঙ্গে ১০ ওহম, ২৫ ওহম ও ৫০ ওহমের তিনটি রোধ শ্রেণি সংযোগে যুক্ত আছে। এদের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের মান অ্যাম্পিয়ারে নির্ণয় কর।

√ক. ১.১৮ খ. ১.৪৩ গ. ১.৫২ ঘ. ২.৫৭

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৭)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৭)

স্কুলের খবর মালয়েশিয়ায় বাংলাদেশের সাউথ পয়েন্টের গৌরবময় অর্জন

মালয়েশিয়ায় বাংলাদেশের সাউথ পয়েন্টের গৌরবময় অর্জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম