Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

জেনে নাও

বাংলাদেশের গ্রামীণ খেলা গোল্লাছুট

Advertisement

Icon

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গোল্লাছুট বাংলাদেশের কিশোর-কিশোরীদের অন্যতম জনপ্রিয় খেলা। শুধু গ্রামে নয়, বাংলাদেশের শহরাঞ্চলেও এ খেলা ব্যাপক প্রচলিত। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, পাবনায় এ খেলার প্রচলন সবচেয়ে বেশি। এ খেলা বাইরে অর্থাৎ স্কুলের মাঠ অথবা বাড়ির খোলা জায়গায় শিশুরা খেলে থাকে। গোল্লাছুট খেলায় দুটি দল থাকে। মাটিতে এক জায়গায় গর্ত করে একটি লাঠি পুঁতে তাকে কেন্দ্র হিসেবে ধরা হয়, এই লাঠিকে কেন্দ্র করে বৃত্ত তৈরি করে ২৫-৩০ ফুট দূরে আরও একটি রেখা টেনে সীমানা নির্ধারণ করা হয়। বৃত্ত তৈরি করে ঘুরতে হয় বলে একে ‘গোল্লা’ এবং আঞ্চলিক ভাষায় ছুট হল দৌড়ানো।

খেলার শুরুতে দু’জন দলপতি নির্ধারণ করা হয়। দলপতিদের বলা হয় ‘গোদা’। দু’দলেই সমান সংখ্যক খেলোয়াড় থাকে (৫ অথবা ৭ জন)। দলপতি মাটিতে পুঁতে রাখা কাঠি এক হাতে ধরে অপর হাতে তার দলের অন্য খেলোয়াড়ের হাত ধরে থাকে। এভাবে তারা পরস্পরের হাত ধরে কেন্দ্র স্পর্শ করে ঘুরতে থাকে। তাদের লক্ষ্য হল বৃত্তের বাইরে যে কাঠি বা গাছ (দ্বিতীয় লক্ষ্যবস্তু) থাকে তা দৌড়ে স্পর্শ করা।

অপরদিকে দৌড়ে কাঠি স্পর্শ করার আগেই বিপক্ষ দলের খেলোয়াড়রা যদি ওই দলের কোনো খেলোয়াড়কে স্পর্শ করতে পারে তাহলে সে এই দানে (পর্ব) খেলা থেকে বাদ যাবে। এভাবে শেষ পর্যন্ত দলপতিকেও দৌড়ে কাঠি স্পর্শ করতে হবে। কোনো খেলোয়াড় যদি লক্ষ্যে পৌঁছতে না পারে, তা হলে প্রতিপক্ষের খেলোয়াড়রা দান পায়। এভাবে চলতে থাকে খেলা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৫)

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম