Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

এবার ইসরাইলে মোতায়েন হবে মার্কিন সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম

এবার ইসরাইলে মোতায়েন হবে মার্কিন সেনা

ফাইল ছবি

Advertisement

ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা হবে। সেই টাস্ক ফোর্স তৈরিতে যুক্তরাষ্ট্র ইসরাইলে ২০০ সেনা মোতায়েন করবে। তবে তারা ফিলিস্তিনি কোনো অংশে মোতায়েন বা অবস্থান করবে না। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড টাস্ক ফোর্সটি তৈরি করবে, যা সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে। একজন কর্মকর্তা জানিয়েছেন, সিএমসিসির কাজ হবে গাজায় সহায়তা প্রবাহকে সহজতর করা। যার মধ্যে রয়েছে নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, মার্কিন কর্মীদের ইসরাইলে গাজা চুক্তি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে এবং তারা সেখানে অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করবে।

নাম প্রকাশ না করার শর্তে কথা বলা দুই কর্মকর্তা বলেছেন, মার্কিন সেনারা সিএমসিসির মূল অংশ হবে। তবে এতে মিশরের সামরিক বাহিনী, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

কর্মকর্তারা বলেছেন, যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র সংঘর্ষ এড়াতে ইসরাইলি বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেছেন, কোনো মার্কিন সেনা গাজায় যাওয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে না। মোতায়েন করা আমেরিকান সেনাদের পরিকল্পনা, নিরাপত্তা, সরবরাহ ও প্রকৌশলে দক্ষতা থাকবে। তারা যুদ্ধ নয়, বরং এসব কাজে নেতৃত্ব দিতে ইসরাইলে অবস্থান করবেন।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

আরও পড়ুন

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম