Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে উপস্থাপক নোরা ও’ডোনেল যখন জানতে চান, তিনি কি তৃতীয় দফায় প্রার্থী হওয়ার কথা ভাবছেন কিনা, তখন ট্রাম্প বলেন, আমি এটা নিয়ে একদমই ভাবি না। তবে বলতে পারি, অনেকেই চায় আমি আবারও প্রার্থী হই।

উপস্থাপক পরবর্তীতে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ সম্ভাব্য উত্তরসূরিদের বিষয়ে জানতে চান, ট্রাম্প বলেন, আমি দুজনকেই পছন্দ করি। আসলে আমি অনেককেই পছন্দ করি। আমাদের দলে অসাধারণ একটি টিম আছে—একটা চমৎকার বেঞ্চ। চাইলে দুজনকেও একসঙ্গে প্রার্থী করা যায়। তাই এখনই নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। এটা অনেক আগে হয়ে যায়। 

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে পারেন না। 

সূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

আরও পড়ুন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম