Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণায় খুশি হয়ে যা বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণায় খুশি হয়ে যা বললেন ট্রাম্প

২০২০ সালে ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের একটি কপি তার পেছনে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলার জন্য পেলোসি ভাইরাল হয়েছিলেন। ফাইল ছবি

Advertisement

সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তাকে ‘শয়তান মহিলা’ বলে অভিহিত করেছেন।

আমেরিকানদের জন্য ওজন কমানোর ওষুধের খরচ কমানো বিষয়ক এক সংবাদ সম্মেলনে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি আনন্দিত যে তিনি অবসর নিচ্ছেন।

ট্রাম্প আরও বলেন, আমি মনে করি অবসর নিয়ে তিনি দেশের একটি বড় সেবা করেছেন। আমি মনে করি তিনি দেশের জন্য একটি বিরাট বোঝা ছিলেন। আমার মতে, তিনি একজন শয়তান মহিলা ছিলেন, যিনি বাজে কাজ করেছেন এবং যার কারণে দেশ খ্যাতি ও অন্যান্য দিক দিয়ে অনেক ক্ষতির শিকার হয়েছে। আমি মনে করি তিনি ভয়ংকর ছিলেন।

পেলোসি ট্রাম্পের অন্যতম কট্টর সমালোচক হয়ে উঠেছিলেন এবং ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ বছরগুলোতে পেলোসি যখন হাউসের নেতৃত্ব দেন, তখন তাদের মধ্যকার উত্তেজনা সবার জানা ছিল।

তিনি ট্রাম্পের দুটি অভিশংসন প্রক্রিয়াই পরিচালনা করেন— প্রথমটি ২০১৯ সালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এবং দ্বিতীয়টি ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প-সমর্থক জনতা মার্কিন ক্যাপিটলে হামলা চালানোর পর।

২০২০ সালে ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের একটি কপি তার পেছনে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলার জন্য তিনি ভাইরাল হয়েছিলেন।

গত জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে পেলোসি উপস্থিত ছিলেন না।

সম্প্রতি, তিনি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘জঘন্য প্রাণী’ বলে অভিহিত করেন। পেলোসি বলেন, পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস, তিনি সংবিধানকে সম্মান করেন না।

ট্রাম্পও বছরের পর বছর ধরে পেলোসির সমালোচনা করতে ছাড়েননি। তিনি তার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তৃতা এবং সমাবেশে নিয়মিত তাকে লক্ষ্যবস্তু করেছেন এবং তাকে ‘অসৎ ব্যক্তি’, ‘শয়তান’ এবং ‘অসুস্থ’ বলে অভিহিত করেছেন।

৮৫ বছর বয়সি পেলোসি বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, তিনি ২০২৭ সালে তার বর্তমান মেয়াদ শেষে কংগ্রেসের সান ফ্রান্সিসকো আসনের প্রতিনিধিত্ব থেকে অবসর নিচ্ছেন।

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের প্রথম নারী স্পিকার এবং কংগ্রেসের যেকোনো কক্ষে একটি প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বদানকারী প্রথম নারী হিসেবে পেলোসি প্রায় ৪০ বছর পর ওয়াশিংটন ছাড়ছেন ইতিহাসের অন্যতম শক্তিশালী নির্বাচিত নারী হিসেবে।

বৃহস্পতিবার তার ঘোষণায় পেলোসি বলেন, আমি হাউসে আমার সহকর্মীদের সবসময় বলি, তারা আমাকে যে উপাধিতেই ভূষিত করুক না কেন — স্পিকার, নেতা, হুইপ — আমার জন্য এর চেয়ে বড় সম্মান আর কিছু ছিল না যে আমি হাউসের ফ্লোরে দাঁড়িয়ে বলতে পেরেছি, আমি সানফ্রান্সিসকোর জনগণের জন্য কথা বলি। আমি আপনাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে সত্যিই ভালোবাসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

আরও পড়ুন

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম