Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

ওবামাদের বানর হিসেবে দেখানোয় সমালোচনার মুখে ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

ওবামাদের বানর হিসেবে দেখানোয় সমালোচনার মুখে ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে কটাক্ষ করেছেন ট্রাম্প

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ওই ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্পের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা এক মিনিটের ওই ভিডিওতে আবারও মিথ্যা দাবি করা হয়েছে যে, ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস ২০২০ সালের নির্বাচনে তার বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করেছিল।

ভিডিওটির শেষের দিকে খুব অল্প সময়ের জন্য ওবামা দম্পতিকে বানরের শরীরে তাদের মুখ বসানো অবস্থায় দেখানো হয়। ওই অংশে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে গান ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, যিনি ট্রাম্পের কড়া সমালোচক এবং ২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাব্য দাবিদার, এই পোস্টের সমালোচনা করে ট্রাম্পের আচরণকে ‘ঘৃণ্য’ বলে আখ্যা দেন।

নিউসমের প্রেস অফিসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা বার্তায় বলা হয়, ‘প্রেসিডেন্টের এই ঘৃণ্য আচরণ। প্রতিটি রিপাবলিকানকে এখনই এর নিন্দা জানাতে হবে।’

বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেন, ইতিহাসে ট্রাম্পকে একটি ‘কলঙ্ক’ হিসেবে দেখা হবে এবং তিনি ট্রাম্পের অনুসারীদেরও ‘বর্ণবাদী’ বলে উল্লেখ করেন।

এক্সে লেখা এক পোস্টে তিনি বলেন, ‘ভবিষ্যৎ আমেরিকানরা ওবামাদের প্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করবে, আর ট্রাম্পকে ইতিহাসের এক কলঙ্ক হিসেবে পড়বে—এই ভাবনাই ট্রাম্প ও তার বর্ণবাদী অনুসারীদের তাড়িয়ে বেড়াক।’

এর আগেও ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিশ্বনেতাদের ব্যঙ্গ করেছেন। গত বছর তিনি একটি এআই-তৈরি ভিডিও পোস্ট করেন, যেখানে বারাক ওবামাকে ওভাল অফিসে গ্রেপ্তার হতে এবং কমলা রঙের জাম্পস্যুট পরে কারাগারের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পরে তিনি আরেকটি এআই ভিডিও পোস্ট করেন, যেখানে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস—যিনি কৃষ্ণাঙ্গ—তাকে নকল গোঁফ ও সোমব্রেরো টুপি পরা অবস্থায় দেখানো হয়।

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসকে সমর্থন দিয়েছিলেন।

হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

হোয়াইট হাউস শুক্রবার এক বিবৃতিতে এই বিতর্ককে ‘ভুয়া ক্ষোভ’ বলে প্রত্যাখ্যান করে। ডোনাল্ড ট্রাম্প এমন একটি ভিডিও পোস্ট করার পর এই প্রতিক্রিয়া জানানো হয়, যেখানে নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরা হয়েছে এবং ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখানো হয়েছে।

এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন,

‘এটি একটি ইন্টারনেট মিম ভিডিও, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘জঙ্গলের রাজা’ এবং ডেমোক্র্যাটদের ‘দ্য লায়ন কিং’-এর চরিত্র হিসেবে দেখানো হয়েছে। দয়া করে এই ভুয়া ক্ষোভ বন্ধ করুন এবং আজ আমেরিকান জনগণের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে প্রতিবেদন করুন।’

সূত্র- এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের বিতর্কিত হস্তক্ষেপের পর বিশ্বকাপের নিয়ম কঠোর করছে ফিফা

ট্রাম্পের বিতর্কিত হস্তক্ষেপের পর বিশ্বকাপের নিয়ম কঠোর করছে ফিফা

মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ইসরাইলকে একহাত নিলেন ওবামা

ইসরাইলকে একহাত নিলেন ওবামা

ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায়

ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায়

কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প

সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প

আরও পড়ুন

মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায়

ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায়

কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প

সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম