Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জরিমানার কবলে পড়েছে মেটা। ছবি: সংগৃহীত

Advertisement

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে বিভ্রান্ত করার দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। কোম্পানিটির বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় জরিমানার ঘটনা এটি।

স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) নিউ মেক্সিকোর অঙ্গরাজ্য আদালতের বিচারক ফ্রান্সিস ম্যাথিউ এ রায় দেন। খবর আল জাজিরার।

রায়ে বিচারক বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীদের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা নিজেদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। কিন্তু এ প্রতিশ্রুতি ছিল মিথ্যা।’

গত মাসে একটি জুরি বোর্ডের রায়ে বলা হয়, নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের ৪ কোটি ৩০ লাখের বেশি ঘটনার জন্য মেটা দায়ী। অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো কোম্পানির বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে দেওয়া সবচেয়ে বড় জরিমানার রায়গুলোর একটি এটি।

এক সংবাদ সম্মেলনে তোরেজ বলেন, ‘সিলিকন ভ্যালির জন্য এ রায় একটি সংকেত হওয়া উচিত। এটি একটি দ্ব্যর্থহীন বার্তা।’

আদালতে মেটার আইনজীবী ম্যাট নিকোলসন যুক্তি দেন, ৪০ বিলিয়ন ডলারের মতো জরিমানা হবে ‘বিবেককে নাড়া দেওয়ার মতো’। অন্যদিকে নিউ মেক্সিকোর আইনজীবী র্যান্ডি ম্যাকগিন বলেন, ‘যেসব টেক জায়ান্ট নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে এবং যা খুশি তা-ই করতে পারে বলে ভাবে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি।’

চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত শুনানিতে নিকোলসন বলেন, ‘জুরি বোর্ড এমন কোনো সিদ্ধান্ত দেয়নি যে নিউ মেক্সিকোর কোনো বাসিন্দা এসব বক্তব্য শুনেছেন বা দেখেছেন কিংবা এসব বক্তব্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

রায়ের পর সাংবাদিকদের তোরেজ জানান, জরিমানার পুরো অর্থ অঙ্গরাজ্যের শিক্ষা খাতের জন্য গঠিত একটি তহবিলে জমা হবে।


এ মামলায় নির্ধারিত জরিমানার পরিমাণ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) ফেসবুককে করা ৫ বিলিয়ন ডলারের জরিমানার চেয়েও অনেক বেশি।

নিউ মেক্সিকোর অভিযোগ, ব্যক্তিগত তথ্য কারা দেখতে পারে এবং নিজেদের প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, সে বিষয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা। জুরি বোর্ডের মতে, গোপনীয়তা ও কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে মেটা ও এর শীর্ষ কর্মকর্তাদের দেওয়া ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টিই ছিল বিভ্রান্তিকর।

তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে মেটা। আপিলের মাধ্যমে জরিমানার চূড়ান্ত পরিমাণ কমে আসতে পারে।

এক বিবৃতিতে মেটার প্রধান আইন কর্মকর্তা সিজে মাহোনি বলেন, আপিলে জয় পাওয়ার বিষয়ে কোম্পানিটি আত্মবিশ্বাসী।

মাহোনি বলেন, ‘এই রায় এবং অ্যাটর্নি জেনারেলের এ মামলা পরিচালনার পদ্ধতি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ব্যবসা করাকে প্রায় অসম্ভব করে তুলেছে। মূলত, এ মামলার মাধ্যমে অনলাইনে মানুষ কী বলতে পারবেন, সে বিষয়ে নতুন নিয়ম কার্যকর করতে বক্তব্যের ওপর কর আরোপের চেষ্টা করা হচ্ছে।’

২০২১ সালের মামলাটি আংশিকভাবে ক্যামব্রিজ অ্যানালিটিকা-সংক্রান্ত তথ্য প্রকাশের সূত্র ধরে করা হয়। যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানটি বর্তমানে বিলুপ্ত। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ পর্যন্ত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাদের সম্মতি ছাড়াই সংগ্রহ করেছিল। পরে এসব তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিজ্ঞাপন তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারশিবির।

নিউ মেক্সিকোতে ছয় মাসের মধ্যে এটি মেটার দ্বিতীয় আইনি পরাজয়। এর আগে গত মার্চে একটি জুরি বোর্ডের রায়ে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে তরুণদের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে কোম্পানিটি। ওই মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গঠিত একটি অঙ্গরাজ্য তহবিলে আরও ৫৬৭ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয় মেটাকে। পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা

ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা

জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর

জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

স্বর্ণের দামে ফের পতন, বাজারে বাড়ছে চাপ

স্বর্ণের দামে ফের পতন, বাজারে বাড়ছে চাপ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল

আরও পড়ুন

ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা

ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা

জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর

জন্মদিনে মায়ের উপহার দেওয়া বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা করল কিশোর

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম