Logo
Logo
×
   

চিত্র বিচিত্র

জেট বিমানের সমান শব্দ করে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলীয় নাগরিক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:১৪ পিএম

জেট বিমানের সমান শব্দ করে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলীয় নাগরিক

বিশ্বের সবচেয়ে জোরালো কণ্ঠস্বরের অধিকারী অস্ট্রেলিয়ার জোসেফ ম্যাকগ্রেইল বেটআপ।

বিশ্বের সবচেয়ে জোরালো কণ্ঠস্বরের অধিকারী হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ৫৮ বছর বয়সি জোসেফ ম্যাকগ্রেইল বেটআপ। তার কণ্ঠস্বরের তীব্রতা পরিমাপ করা হয়েছে ১২২.৪ ডেসিবেল, যা উড্ডয়নের সময় জেট বিমানের শব্দ বা অ্যাম্বুলেন্সের সাইরেনের সমপর্যায়ের। 

এ কৃতিত্বের স্বীকৃতি দিয়ে তাকে বিশ্বের সবচেয়ে জোরালো মানবকণ্ঠের অধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

রেকর্ড গড়ার পর জোসেফ বলেন, এ ধরনের কণ্ঠস্বর অর্জনের জন্য তিনি কোনো বিশেষ প্রশিক্ষণ নেননি। তার মতে, এমন রেকর্ড গড়ার জন্য আলাদা কোনো অনুশীলনের পদ্ধতি নেই। এটি কেবল সেই ব্যক্তির পক্ষেই সম্ভব, যার স্বাভাবিকভাবেই অত্যন্ত শক্তিশালী ও জোরালো কণ্ঠ রয়েছে।  

এর আগে ১৯৯৪ সালে উত্তর আয়ারল্যান্ডের স্কুলশিক্ষক অ্যানালিসা ফ্লানাগান ১২১.৭ ডেসিবেল শব্দ উৎপন্ন করে এ রেকর্ড গড়েছিলেন। প্রায় তিন দশক পর তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার জোসেফ ম্যাকগ্রেইল বেটআপ।

সূত্র: সামা অনলাইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .