Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

পায়ে কেন সোনার গহনা পরে না, জেনে নিন আসল কারণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

পায়ে কেন সোনার গহনা পরে না, জেনে নিন আসল কারণ

পায়ে কেন সোনার গহনা পরে না, জেনে নিন আসল কারণ

Advertisement

পায়ে সাধারণত সোনার গহনা পরা হয় না। এর আসল কারণ আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আমরা বাড়িতে সোনা রাখি। বাড়িতে সোনা রাখা শুভ বলেও অনেকেই মনে করেন। যে কোনো শুভ অনুষ্ঠানে সোনার গহনা পরার কথা বলেন বাড়ির মুরব্বিরাও।

কথায় আছে— সোনার চুড়ি বাঁকাও ভালো। এমনতেই দামি অলঙ্কার সোনা। সোনালি এই ধাতুর প্রতি মানুষের আগ্রহ কম নয়। আবার বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান— সোনার গহনা পরে সাজতে কে না ভালোবাসে। তাছাড়া চুড়ি, হার, নেকলেস, আংটি, বোতাম, বাউটি, চেন, নোলক, টিকলি, দুল আরও কত রকম না গহনা রয়েছে। 

আবার দৈনন্দিন জীবনেও রয়েছে সোনা পরার চল। বিশেষ করে বিবাহিত নারীরা বাড়িতে সবসময় সোনার গহনা পরে থাকেন, বিশেষ করে বাড়ির মুরব্বি— মা-চাচি-দাদিরা । 

সে হার, দুল, চুড়ি বা আংটি যাই হোক না কেন! সব জায়গায় পরার জন্য সোনার গহনা থাকলেও পায়ে কিন্তু কেউ সোনার গহনা পরে না। পায়ে রুপার মল বা আংগট পরার চল রয়েছে। তবু সোনার গহনা পরতে দেখা যায় না। এর কারণ কী, আমরা অনেকেই তা জানি না।

এদিকে হিন্দু শাস্ত্রে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় সোনা। অর্থাৎ সোনা সম্মান ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত। পা শরীরের নিচের অংশ। তাই সেখানে কখনই ধন-ঐশ্চর্যের প্রতীক দেবী লক্ষ্মীর স্থান হতে পারে না। পায়ে সোনা পরাকে লক্ষ্মীর অপমান বলেই ধরে নেওয়া হয় হিন্দু শাস্ত্রমতে। এতে দেবী রুষ্ট হতে পারেন, তাই পায়ে সোনার গহনা পরার চল নেই।

আবার এর পেছনে আছে বৈজ্ঞানিক যুক্তিও— সোনা তাপ ও বিদ্যুৎ পরিবাহী। পায়ে সোনার গহনা পরলে শরীরে শক্তির প্রবাহ ব্যাহত হয়। পায়ের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। যার কারণে শারীরিক অস্বস্তি হতে পারে। তা ছাড়া সোনা নরম ধাতু। পায়ে ক্রমাগত ঘর্ষণের কারণে এর গুণমান নষ্ট হতে পারে। এ কারণেই পায়ে রুপার গহনা পরা হয়। রুপা নেতিবাচক শক্তি শোষণ করে শরীর ঠান্ডা রাখে। ভালো ঘুম হয়। শরীরের শক্তিও বৃদ্ধি পায়।

আবার ইতিহাস বলছে— পায়ে সোনার গহনা না পরার ইতিহাস বহু প্রাচীন। বৈদিক যুগেও এই প্রথা চালু ছিল। সেই সময়ের বিভিন্ন গ্রন্থে রাজা ও দেবতাদের শরীরের ওপরের অংশেই সোনার গহনা পরার বর্ণনা পাওয়া যায়। কিন্তু পায়ে সোনার গহনা পরার প্রথা কিছুই খুঁজে পাওয়া যায়নি। 

Advertisement

সোনা গহনা পায়ে

Advertisement

আরও পড়ুন

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম