Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

নাচ-গানে বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল পরিবার

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

নাচ-গানে বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল পরিবার

ছবি: সংগৃহীত

Advertisement

সাধারণত কারও মৃত্যু হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারে শোকের ছায়া নামে। এটাই স্বাভাবিক। কিন্তু, এক বৃদ্ধাকে শেষ বিদায় জানানো হল নাচ, গান এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। 

৯৬ বছরের ওই বৃদ্ধার নাম নাগাম্মল। তিনি একটি মন্দিরের পুরোহিত পরমাথাদেবরের স্ত্রী ছিলেন। তার শেষ ইচ্ছানুযায়ী, মৃত্যুতে শোকের পরিবর্তে নাচ, গানের মাধ্যমে শেষ বিদায় জানানো হয়। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, বয়সজনিত স্বাস্থ্য সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সেই কারণে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে নাগাম্মল তার অন্ত্যেষ্টিক্রিয়ায় দুঃখ এবং শোকের মাধ্যমে পালন না করে নাচ, গান এবং আনন্দের মাধ্যমে পালন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 

বৃদ্ধার পরিবারে দুই ছেলে, চার মেয়ে এবং নাতি-নাতনি রয়েছে। যখন তিনি মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছেছিলেন তখন পরিবারের সদস্যদের বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি চেয়েছিলেন তার প্রিয়জনরা তাকে আনন্দের সঙ্গে বিদায় জানাক। 

সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে, তার মৃত্যুতে পরিবার সঙ্গীত, নৃত্য পরিবেশনের পাশাপাশি ঐতিহ্যবাহী লোকশিল্পের আয়োজন করে এবং বিদায় জানায়। নারীরা তামিলনাড়ুর একটি জনপ্রিয় লোকনৃত্য কুম্মি পরিবেশন করেন। পরিবারের ছোট সদস্যরাও বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে। এটি একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হিসাবে শুরু হলেও তা শিগগিরই একটি উৎসব সমাবেশে পরিণত হয়েছিল, যা গ্রামের মেলার মতোই ভিড় হয়েছিল। তার বিদায়বেলায় ঐতিহ্যবাহী শোকের গানও বাজানো হয়।

নাগাম্মলের শেষ ইচ্ছা পূরণে পরিবারের আন্তরিক প্রচেষ্টাকে প্রশংসা করেছেন এলাকার সবাই। ঐতিহ্যবাহী রীতির জন্য পরিচিত এই অঞ্চলে নাগাম্মলের পরিবার যেভাবে শেষ ইচ্ছা পূরণ করেছে তা অনেককেই অনুপ্রাণিত করেছে। অন্ত্যেষ্টিক্রিয়া যেভাবে নাচ ও গানের মাধ্যমে পালন করা হয়েছে তার বিভিন্ন ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

নেটিজেনদের অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের অনেকের মতে, সকলের মৃত্যু অনিবার্য। তাই এভাবেই প্রিয়জনদের হাসিমুখে বিদায় জানানো উচিত।

Advertisement

ভারত

Advertisement

আরও পড়ুন

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম