মৃত আত্মীয়কে দেখতে গিয়ে প্রাণ হারালেন নারী
যুগান্তর অনলাই
প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৮, ১১:২১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে মৃত আত্মীয়কে দেখতে গিয়ে বাসচাপায় রুনা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে মালিবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুনা পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের আদি লেন এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে রাব্বী জানান, আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে রামপুরা থেকে মালিবাগ যাচ্ছিলেন মা-বাবা। সেখানে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ঘটনাস্থলে তার মায়ের মৃত্যু হয়।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
