Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে পূজামণ্ডপে হামলা

Advertisement

Icon

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:৪২ পিএম

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে পূজামণ্ডপে হামলা

ছবি-যুগান্তর

Advertisement

সিলেটের ওসমানীনগরে শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর করেছে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী। 

বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার সাদীপুর ইউপির লামা গাভুরটিকি গীতা সংঘ সার্বজনীন পূজামণ্ডপে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় আহত হন পূজা কমিটির ৩ সদস্য। 

আহতরা হলেন লামা গাভুরটিকি গ্রামের টিটু দাস, গোপাল দাস ও নিধির চন্দ্র ধর। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 

ঘটনার সময় স্থানীয় পূজারিরা রোমান আহমদ (২৫) নামের এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রোমান উপজেলার একই ইউপির চাতলপাড় গ্রামের রিয়াজ উল্লার ছেলে। 

শুক্রবার সকালে লামা গাভুরটিকি গীতা সংঘ সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি ডা. নিরঞ্জন কুমার ধর বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওসমানীনগর থানায় একটি করেন। মামলা নং ০৯। 

ডা. নিরঞ্জন কুমার ধর জানান, সাদীপুর ইউপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক চাতলপার গ্রামের ফয়জুল হক সামীরের (৩৭) নেতৃত্বে রোমান, দিলু মিয়া (২৫) সহ ১২-১৩ জন বৃহস্পতিবার রাত ১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে পূজামণ্ডপে অতর্কিতে হামলা ও ভাঙচুর করে। তাদের হামলায় পূজা কমিটির তিন সদস্য আহত হন। হামলাকারী সামী মঙ্গলবার রাতেও পূজামণ্ডপে এসে ঝামেলা করেছিল। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হামলাকারী রোমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসমানীনগর থানার ওসি এমএম আল-মামুন জানান, স্বেচ্ছাসেবক দলের নেতা সামীর নেতৃত্বে পূজামণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করা হয়। প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেদিকে হামলাকারীরা যেতে পারেনি। এক হামলাকারীকে আটক করা হয়েছে। মূল হোতাসহ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

পূজা হামলা সিলেট

Advertisement

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম