Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপির ‘স্বাধীনতা র‌্যালি’ মঙ্গলবার দুপুরে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০১৮, ০৩:২১ পিএম

বিএনপির ‘স্বাধীনতা র‌্যালি’ মঙ্গলবার দুপুরে

Advertisement

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় র‌্যালিটি শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হবে।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যালিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

গত শনিবার নয়াপল্টনে দলের স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

‘স্বাধীনতা র‌্যালি’তে অংশ নিতে বিএনপি ও দলের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

Advertisement

বিএনপি স্বাধীনতা র‌্যালি

Advertisement

আরও পড়ুন

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম