Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

এফকেডিসি সেশন ২-তে অংশগ্রহণ করছে টিম জয় বাংলা

Icon

সাইফুল আহমাদ

প্রকাশ: ১৬ মার্চ ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) যন্ত্রকৌশল বিভাগের অধিনস্ত ‘সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং’-এর ব্যানারে একদল তরুণ উদ্ভাবক ইন্ডিয়ার ব্যাঙ্গালুরে অনুষ্ঠিতব্য (FORMULA KART DESI এ N CHALLEN এ E SEASON-II) ফর্মুলা কার্ট ডিজাইন চ্যালেঞ্জ সেশন ২-তে অংশগ্রহণ করতে যাচ্ছে। ১৭ থেকে ১৯ মার্চ এফকেডিসি সেশন ২ আয়োজিত হতে যাচ্ছে রিভা বিশ্ববিদ্যালয় ব্যাঙ্গালুরুতে। ফর্মুলা কার্টিং ডিজাইন চ্যালেঞ্জ মূলত ভারতের বিশ্ববিদ্যালয় এবং কলেজের স্নাতক এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটি বিশেষ আয়োজন। এই আয়োজনের এবারের অংশীদার ব্যাঙ্গালুরুর রিভা বিশ্ববিদ্যালয়। এই সেশনে মোট ৫৮টি দল রেজিট্রেশন করে। আর বাংলাদেশ থেকে একমাত্র সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের ‘টিম জয় বাংলা’ এই আয়োজনে অংশগ্রহণ করতে যাচ্ছে। গত আয়োজনে বাংলাদেশের হয়ে বুয়েটের একটি দল অংশগ্রহণ করেছিল এফকেডিসিতে। আন্তর্জাতিক অঙ্গনে সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের এটিই প্রথম অংশগ্রহণ। যদিও গত প্রায় ৩ বছরের পথচলায় ‘সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং’য়ের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ২০১৫ সালে জাইকা (JICA) কতৃক আয়োজিত ইকো রান (ECO RUN) প্রতিযোগিতায় (Three Wheeler) থ্রি হুইলার এবং (Four Wheeler)ফোর হুইলার উভয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এবং Four Wheeler ফোর হুইলার এর (FUEL ECONOMY) ফুয়েল ইকোনমি ক্যাটাগরিতে সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং টিম রানার্স আপ হয়।

ফর্মুলা কার্ট FORMULA KART) মূলত চার চাকাবিশিষ্ট রেসিং কারের একটি ক্ষুদ্র সংস্করণ। যেখানে (Mirror, Front Wheel break, Suspension Szstem) মিরর, ফ্রন্ট হুইল ব্রেইক এবং সাপেনশন সিস্টেম অনুপস্থিত থাকবে এবং আয়োজকদের প্রযুক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী সর্বোচ্চ (Speed 60 Km/h) স্পিড ৬০ কিমি. প্রতি ঘণ্টা রাখা যাবে।

টিম জয় বাংলা জানায় মুক্তিযুদ্ধের চেতনা এবং মহান মার্চের গৌরবোজ্জ্বল ইতিহাসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা তাদের তৈরি গাড়িটির নাম দেন মার্চ ২৬। আর দলের নামকরণ করেন টিম জয় বাংলা। মার্চ ২৬ কার্টটি তৈরি খুব বেশি সহজ ছিল না টিম জয় বাংলার জন্য পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। জানাচ্ছিলেন টিম জয়বাংলার টিম লিডার রাহাত আদনান। প্রতিটি সাফল্যগাথা এক রাতের ফসল না, রাতারাতি কোনো কিছুই হয়ে ওঠেনি। রাজশাহী বিভাগীয় সদর হলেও প্রয়োজনীয় জিনিসপত্রের অপ্রতুলতা যে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল তাদের প্রতিনিয়ত তবুও হাল ছাড়েনি তারা এগিয়ে গিয়েছে লক্ষ্যে। ক্লাস ল্যাব কুইজ ক্লাস টেস্ট এত কিছুর পরও সময় বের করে দিনরাত বিবেচনা না করে টিমের জন্য ডেডিকেশন দেখানো প্রত্যেক সদস্যের জন্যই তাদের স্বপ্নের গাড়ি মার্চ ২৬ কার্ট আজ দৌড়ানোর জন্য প্রস্তুত। টিম জয় বাংলা সবার কাছে দোয়া এবং শুভ কামনা প্রত্যাশী। এবারের এফকেডিসি সেশন ২ আয়জনটি জেনারেল মোটর, ফোর্ড ইন্ডিয়া, ফিয়াট অটোমোবাইলস, পিডব্লুসি ভারত, অটাজিজ ইঞ্জিনিয়ারিং, জে পি মিনা গ্রুপ, প্র্যাক্টো, মু সিগমা সলিউশন ইত্যাদির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রকৌশল রিপোর্ট, ডিজাইন পদ্ধতি এবং প্রকৌশল দক্ষতার গভীরতা দেখা হয় এই আয়োজনে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইন্যান্সে নজিরবিহীন সাইবার হামলা ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

সিটিজে-ওপাসের সেমিনার এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম