Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বদলে দিচ্ছে স্ট্যান্ডআপ কমেডির জগৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময়ী ভার্চুয়াল নারী কমেডিয়ানের ভিডিওতে প্রতিদিনই বাড়ছে লাখ লাখ ভিউ। কিন্তু এসব ভিডিওর পেছনে রয়েছে উদ্বেগজনক প্রবণতা। বাস্তব নারী কমেডিয়ানদের লেখা জোকস, উপস্থাপনা ও মঞ্চের পরিবেশনা হুবহু নকল করে তৈরি হচ্ছে এআই কনটেন্ট। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তরুণ ও কম পরিচিত নারী শিল্পীরা। নিউইয়র্কের কমেডিয়ান নাটালি কুয়োমোর দাবি, তার সাত থেকে ১০টি জোকস হুবহু নকল করা হয়েছে। আরেক কমেডিয়ান ওলগার লেখা একটি কৌতুক এআই দিয়ে তৈরি ভিডিওতে তার নিজের ভিডিওর চেয়েও বেশি দর্শক পেয়েছে। অথচ ভিডিওতে ব্যবহৃত ভার্চুয়াল চরিত্রটি ছিল অনেক বেশি আবেদনময়ী। ফলে শুধু সৃজনশীলতা নয়, দর্শক আকর্ষণে চেহারা ও যৌন আবেদনও হয়ে উঠছে প্রতিযোগিতার হাতিয়ার। সমস্যা আরও গভীর। এসব ভিডিওতে কখনো কখনো দর্শক ও হাসির শব্দও এআই দিয়ে তৈরি করা হচ্ছে। কৃত্রিম হাসির মাধ্যমে দর্শকের মধ্যে সামাজিকভাবে হাসার প্রবণতাকে কাজে লাগানো হচ্ছে। একইসঙ্গে জনপ্রিয় তারকাদের চেহারা নকল করে এবং বিভিন্ন ভাষায় কৌতুক রূপান্তর করে দ্রুত বিস্তৃত হচ্ছে এআই কমেডির বাজার। এতে কেবল শিল্পীদের মেধাস্বত্ব ও আয়ের অধিকার হুমকিতে পড়ছে না, বদলে যাচ্ছে দর্শকের রুচি ও প্রত্যাশাও।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইন্যান্সে নজিরবিহীন সাইবার হামলা ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

সিটিজে-ওপাসের সেমিনার এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম