Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

‘মেহেরপুর অঞ্চলের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে’

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৮:৫৮ পিএম

‘মেহেরপুর অঞ্চলের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে’

Advertisement

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুর অঞ্চলের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

মেহেরপুরের শহর সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বয়স্ক, অসচ্ছল, প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের মাঝে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন সময় হচ্ছে এই এলাকার জন্য কাজ করার। এলাকার উন্নয়নে সংশ্লিষ্ট কাজ করে মেহেরপুর অঞ্চলকে মডেল হিসাবে দেশের কাছে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, কৃষিকাজ ও অন্যান্য কাজে প্রচুর পরিমাণ পানি প্রয়োজন। তাই পানির চাহিদা মেটানোর জন্য এ অঞ্চলের নদীগুলো খননের পরিকল্পনা নেয়া হয়েছে।

ফরহাদ হোসেন বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। এর ফলে ভাতাভোগীরা সচ্ছলভাবে জীবন যাপন করতে পারছে। এছাড়া সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য কাজ করছে যাতে তারা ভিক্ষাবৃত্তি থেকে সরে এসে নিজেদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, করোনার কারণে কিছু কাজ বাধাগ্রস্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলভাবে করোনাকাল মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক, পাবলিক প্রসিকিউটর, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান।

শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুর কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরে ৩৩০ জন ভাতাভোগীর মধ্যে ভাতা রিতরণ করা হয়। মাসিক ৭৫০ টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয় ১০৯ জনকে, মাসিক ৫০০ টাকা হারে বিধবা ভাতা প্রদান করা হয় ৬৯ জনকে এবং মাসিক ৭৫০ টাকা হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয় ১৫২ জনকে।
 

Advertisement

মেহেরপুর অঞ্চল উন্নয়ন

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এমজিআই-মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ শিক্ষার্থী

স্কলারশিপ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ শিক্ষার্থী

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ-বাংলা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ-বাংলা ব্যাংক

ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি আলী ইমাম, সাধারণ সম্পাদক সাগর

ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি আলী ইমাম, সাধারণ সম্পাদক সাগর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম