Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি আলী ইমাম, সাধারণ সম্পাদক সাগর

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি আলী ইমাম, সাধারণ সম্পাদক সাগর

নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Advertisement

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে ৬ষ্ঠ মাওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। প্রসঙ্গত, আলী ইমাম দ্বিতীয়বারের মতো সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

২৫ সদস্যের কমিটিতে রয়েছেন সহসভাপতি মোস্তফা করিম ফরিদ, সহসভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, যুগ্ম সম্পাদক নাজমুল আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস, কোষাধ্যক্ষ নূর আমিন, ওভারসিজ সম্পাদক আতাউর রহমান আতা, প্রচার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভির করিম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস রহমান, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌমিত্র দস্তিদার। কার্যকরী সদস্যরা হলেন এম এ সাদেক, শাহ আলম দুলাল, খন্দকার ফরহাদ, মাহমুদ খান তাসের, কিউ জামান, আবদু রহিম হাওলাদার, এবিএম সালাহউদ্দিন, ফারুক হোসেন মজুমদার, বাসেত রহমান, বিল্লাল চৌধুরী ও মইন উদ্দিন নাসের (পদাধিকারবলে সম্মানিত সদস্য)।

এ কমিটি ঘোষণা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মইন উদ্দিন নাসের। কমিটি ঘোষণার সময় জানানো হয়, সম্মেলনোত্তর কার্যকরী কমিটির বৈঠকে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হবে। এ কমিটি ২০২৭-২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ ইনক আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চিন্তক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রফেসর সলিমুল্লাহ খান। গেস্ট অব অনার ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সাথী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন সভাপতি আলী ইমাম। সঞ্চালনা করেন নতুন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মোস্তফা করিম ফরিদ, ৬ষ্ঠ মাওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ উদযাপন কমিটির কনভেনর গিয়াস আহমেদ, রাজনীতিবিদ নাহিদুল খান, ভাসানী ফাউন্ডেশনের সাবেক সভাপতি সৈয়দ টিপু সুলতান, লেখক, গবেষক, নির্মাতা ও ভাসানী চর্চা কেন্দ্র-কলকাতার প্রতিষ্ঠাতা সৌমিত্র দস্তিদার এবং ভাসানী গবেষক জুনাইদ এহসান।

মাওলানা ভাসানী সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। কবিতা আবৃত্তি করেন এম এ সাদেক ও হারুন উজ জামান ভূঁইয়া। সংগীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া, শেখ নীলিমা শশী ও করিম হাওলাদার। সম্মেলনে ১০ দফা রেজ্যুলেশন গৃহীত হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এমজিআই-মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ শিক্ষার্থী

স্কলারশিপ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ শিক্ষার্থী

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ-বাংলা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ-বাংলা ব্যাংক

ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি আলী ইমাম, সাধারণ সম্পাদক সাগর

ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি আলী ইমাম, সাধারণ সম্পাদক সাগর

গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে দিনব্যাপী কর্মশালা

গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে দিনব্যাপী কর্মশালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম