পুরান ঢাকা স্বজন সমাবেশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
Advertisement
সায়কা বানু
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখার উদ্যোগে শনিবার নাজিরা বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে বাদ এশা শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখার সভাপতি সায়কা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরান ঢাকা শাখার প্রধান উপদেষ্টা, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পুরান ঢাকার কর্মকর্তা ইকবাল আহমেদ, মো ওবায়দুল হক পাটোয়ারী, এড. রোকসানা আমীন, সি এম সাকিল, হাফেজ ওয়াসিম উদ্দিন সজীব, ইমরান হোসেন, সাব্বির আহমেদসহ এলাকার আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে পুরান ঢাকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, ‘পুরান ঢাকা সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার আয়োজন করে। এছাড়াও নিয়মতি টিকাদান কর্মসূচি করে। পাশাপাশি রচনা লেখা, চিত্রাংকন প্রতিযোগিতাও করে তারা। করোনাকালীন সময় পুরান ঢাকা স্বজন সমাবেশ প্রচুর কাজ করেছে।
তারা এ সময় খাদ্য সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ করেছে। আমি যুগান্তর পরিবারের সাফল্য কামনা করি। তারা আরও ভালো কাজ করে সমাজের উন্নতিতে ভূমিকা রাখবে। আমি যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার সঙ্গে আছি এবং সব সময় থাকব।’
