Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যুগান্তর সম্পাদকের ত্রিশাল আগমনে স্বজনদের শুভেচ্ছা

Advertisement

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

যুগান্তর সম্পাদকের ত্রিশাল আগমনে স্বজনদের শুভেচ্ছা

যুগান্তর সম্পাদকের ত্রিশালে আগমনে স্বজনদের শুভেচ্ছা।ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্প অগ্রগতি সেমিনারে যোগ দিয়েছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। তার আগমনে যুগান্তর স্বজন সমাবেশ ত্রিশাল শাখার স্বজন বন্ধুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার স্বজন বন্ধুদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং সবাইকে লেখালেখির পাশাপাশি সামাজিক মানবিক কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, স্বজন বন্ধুদের ভাল কাজগুলো যুগান্তর পত্রিকার সুনাম বয়ে আনবে।

এ সময় যুগান্তর ব্যুরো অফিস স্টাফ রিপোর্টার অমিত রায়, যুগান্তর ত্রিশাল প্রতিনিধি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের যুগান্তর প্রতিনিধি শরিফুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশের ত্রিশাল উপজেলার সভাপতি রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি আখলাকুল ইসলাম, সহ সম্পাদক শেখ সোহেলসহ স্বজন বন্ধুরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম