Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নজরুল স্মরণে স্বজন সমাবেশের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৫৮ পিএম

নজরুল স্মরণে স্বজন সমাবেশের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উদযাপিত হয়েছে ‘নজরুল স্মরণ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২৫ মে) ‘দ্রোহের কবি-প্রাণের কবি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন  আমিরুল মোমেনীন, গোপা দাস, অনামিকা সরকার, চায়না রানী সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, সুপ্রিয়া সরকার তিথি, রাফিয়া ইসলাম দিয়া, শাহরিয়ার ফাহিম জয়, নাদিরা জামান পান্না।  তবলায় সহযোগিতা করেন স্বপন সরকার, একেএম কামরুজ্জামান স্বপন, উজ্জল সরকার, জুলিয়ন সরকার পুনম।

নাতে রাসুল পরিবেশন করেন নাদিরা জামান পান্না। কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, ফাহিম শাহরিয়ার জয়, সংহিতা সরকার ও রিজবান রাজি তিহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ।  প্রধান অতিথির বক্তব্য দেন সাহিত্যিক সত্যজিৎ বিশ্বাস রানা।

এ সময় বক্তব্য দেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সদস্য আরিফ আহম্মেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বজন সমাবেশের সহসম্পাদক মাহমুদা আক্তার রিপা এবং হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম