Logo
Logo
×

Advertisement

এশিয়া

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

৪৭তম আসিয়ান সম্মেলন। সাম্প্রতিক ছবি

Advertisement

আগামী ডিসেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। সোমবার আসিয়ান জোটের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসিয়ানের পর্যবেক্ষক না পাঠানোর এ সিদ্ধান্ত মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনকে ২০২১ সালের অভ্যুত্থানে সৃষ্ট গৃহযুদ্ধের পর পুনর্মিলনের এক ধাপ হিসেবে আখ্যা দিয়েছেন।

সোমবার আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমারে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১১ রাষ্ট্রের আসিয়ান জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া নেতারা এক বিবৃতিতে মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। একই সঙ্গে দেশটিতে শান্তির পথে ‘বাস্তব অগ্রগতির ঘাটতির’ ব্ষিয়ে সতর্ক করে দিয়েছেন তারা।  

বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে নির্বাচনের আগে সহিংসতার অবসান ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ হওয়া উচিত। বিবৃতিতে জান্তার পক্ষ থেকে আসিয়ান সদস্য দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণের কথাও উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে আঞ্চলিক এক কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এর মানে হলো আসিয়ানের পক্ষ থেকে মিয়ানমারে কোনও পর্যবেক্ষক পাঠানো হবে না। যদিও অন্যান্য দেশগুলো চাইলে দ্বিপাক্ষিকভাবে পর্যবেক্ষক পাঠাতে পারে।

অপর এক কূটনীতিকও সদস্য দেশগুলোর মধ্যে থেকে আসিয়ান ব্যানারে পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে কোনও ঐকমত্য হয়নি বলে নিশ্চিত করেছেন। 

সূত্র: দ্য বিজনেস টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার-মালয়েশিয়ার আলোচনা

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার-মালয়েশিয়ার আলোচনা

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

আরও পড়ুন

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, দুই দেশের মন্ত্রীকে চীনের নিষেধাজ্ঞা

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, দুই দেশের মন্ত্রীকে চীনের নিষেধাজ্ঞা

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম