Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী

ছবি: সংগৃহীত

Advertisement

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত হন। 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী। এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। প্যারোলে মুক্তির আবেদনটি গৃহীত হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই শিক্ষামন্ত্রীকে মুক্তি দেওয়ার কার্যক্রম নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। 

স্বামীর মৃত্যুতে মানবিক দিক বিবেচনায় দীপু মনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে আশাবাদী পরিবারের সদস্যরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের অনুমোদনের ওপর নির্ভর করছে।

তবে জেলা প্রশাসনের বিবেচনা শেষে সিদ্ধান্ত পাওয়ার পরই দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

কারাগারে অশোভন আচরণ কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম