Logo
Logo
×

Advertisement

ব্যাংক

নগদের নতুন প্রশাসক মোতাছিম বিল্লাহ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

নগদের নতুন প্রশাসক মোতাছিম বিল্লাহ

Advertisement

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর নতুন প্রশাসক নিযুক্ত হয়েছেন মো. মোতাছিম বিল্লাহ। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের স্থলাভিষিক্ত হবেন। এর আগে বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। 

১২ ফেব্রুয়ারি মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।

নগদ কার্যালয় সূত্রে জানা যায়, মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস করছে না। যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটিতে আছেন তিনি।
 
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান যুগান্তরকে বলেন, নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদে নানা অবৈধ কার্যক্রম পরিচালনার চিত্র ইতোমধ্যে ধরা পড়েছে। এ জন্য পুরোনো কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ওপর অসন্তুষ্ট হয়ে উঠেছেন।

চলতি মাসের শুরুতে নগদ লিমিটেড ব্যাংকে জমা অর্থের অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি অর্থ তৈরি করেছে- এমন অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এ মামলায় সরকারের ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক (ডিজি), নগদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আসামি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন। মামলায় অতিরিক্ত ইলেকট্রনিক মানি বা ই-মানি তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

নগদ নতুন প্রশাসক বাংলাদেশ ব্যাংক

Advertisement

আরও পড়ুন

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম