Logo
Logo
×
   

Advertisement

বিএনপি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল তবে স্থিতিশীল’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৮ এএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল তবে স্থিতিশীল’

Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল তবে স্থিতিশীল’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, খালেদা জিয়া সচেতন ও সজাগ আছেন। চিকিৎসকের নির্দেশনা তিনি অনুসরণ করতে পারছেন। তার শারীরিক অবস্থা ক্রিটিকাল হলেও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

ডা. তাসনিম জারা আরও বলেন, খালেদা জিয়া সবসময় দলের মতবাদকে ছাড়িয়ে সহনশীলতার প্রতীক হিসেবে লড়াই করেছেন। তিনি সকলের কাছে তার জন্য দোয়া করার অনুরোধ জানান।

এর আগে এনসিপির নেতারা—ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ—এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার বর্তমান অবস্থার বিষয়ে আলোচনা করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সকলের দোয়া প্রয়োজন। তিনি আরও বলেন, দেশ যেন গণতান্ত্রিক উত্তরণের পথে এগোয় তা খালেদা জিয়া দেখতে পারেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন যথাযথ চিকিৎসা করা হয়নি এবং দেশের সকলের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীও একইভাবে খালেদা জিয়ার জন্য দেশের মানুষকে দোয়ার আহ্বান জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম