Logo
Logo
×

Advertisement

বিএনপি

১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল: মঈন খান

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল: মঈন খান

মনোনয়নপত্র দাখিল করছেন ড. আব্দুল মঈন খান। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরে পেতে এখন ১৮ কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনই হবে দেশে গণতান্ত্রিক উত্তরণের দিন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।  

ড. মঈন খান বলেন, একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে জনগণের কাঁধে চেপে বসে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। 

বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকারে বিশ্বাস করে। জনগণের ইচ্ছা ও সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হবে, তখনই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ দলের স্থানীয় নেতারা। এদিকে একই দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নরসিংদী-২ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দেন ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

ঢাকার পরিবেশ উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করুন

স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান ঢাকার পরিবেশ উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করুন

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল: স্থানীয় সরকার মন্ত্রী

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির

ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম