Logo
Logo
×

Advertisement

বিএনপি

যুগপৎ আন্দোলনে শরিক দলের নেতাদের নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৫৪ পিএম

যুগপৎ আন্দোলনে শরিক দলের নেতাদের নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

যুগপৎ আন্দোলনের শরীক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনে শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। 

যুগপৎ আন্দোলন জামায়াতে ইসলামী ছিল না। ফলে এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসনে জয় লাভ করে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে আছে, গণতন্ত্র মঞ্চের জাতীয় সমাজতান্দ্রিক দল- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ১২ দলীয় জোটের জাতীয় পার্টি (কাজী জাফর), লেবার পার্টি, কল্যাণ পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয়তাবাদী সমমনা জোটের ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট- এনডিএম, জাগপা, ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ মাইনোরেটি জনতা পার্টি, ইসলামিক পার্টি এবং গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, এবি (আমার বাংলাদেশ) পার্টি এবং গণতান্ত্রিক বাম ঐক্যের সাম্যবাদী দল (এমএল), সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাম গণতান্ত্রিক জোটের সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক পার্টি এবং জাতীয় গণফ্রন্ট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোট প্রভৃতি দল রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনা নগরীতে

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনা নগরীতে

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম