Logo
Logo
×
   

Advertisement

বিএনপি

কামরাঙ্গীচরে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় রাজিব আহসান

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে

Advertisement

রাজধানীর কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার কুড়ার ঘাট হাসপাতাল সংলগ্ন মাঠে এ সভা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।সভায় সভাপতিত্ব করেন এসএম সায়েম ও সঞ্চালনা করেন নুর আলম সরকার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক শার্দ মোরশেদ পাপ্পা সিকদার শিকদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।  

রাজিব আহসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিগত সময়ে স্বৈরাচারের নানা অত্যাচার-নির্যাতনের মধ্যেও আমাদের নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। গণ-অভ্যুত্থানে সবাই সামনের সারিতে থেকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে।আগামীতেও  স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন উপায়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।  আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দেবেন, আমরা সবাই মিলে তা বাস্তবায়ন করব।

তিনি বলেন, চলমান সংকট থেকে মুক্তি পেতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে।জনগণ বিগত ১৫ বছর ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে চায়।

Advertisement

অন্তর্বর্তী সরকার নির্বাচন স্বেচ্ছাসেবক দল রাজিব আহসান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম