Logo
Logo
×

Advertisement

বিএনপি

মেয়র দায়িত্ব প্রদানের দাবি

মন্ত্রণালয়ে ইশরাকের নতুন চিঠি

Advertisement

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:৩৯ পিএম

মন্ত্রণালয়ে ইশরাকের নতুন চিঠি

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মরত ইশরাক হোসেন।

Advertisement

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবারও আন্দোলন করেছেন তার সমর্থকরা। সকাল থেকে নগরভবনের ভেতরে অস্থায়ী মঞ্চের সামনে তার সমর্থকরা জড়ো হয়ে আন্দোলন করেন। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মরত ইশরাক সমর্থক কর্মচারীরা অংশ নেন। এদিকে শপথ পড়ানোর আয়োজন করতে নিজের আইনজীবীর মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ইশরাক।

 

সরেজমিন দেখা গেছে, ১৫ মে নগরভবনের প্রধান ফটকে যে তালা লাগানো হয়েছিল, তা এখনো রয়েছে। নগর ভবনের ভেতরের প্রতিটি গেট তালাবদ্ধ। কর্মকর্তা-কর্মচারীরা কেউই অফিস করতে পারেননি। আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা জানান, ইশরাকের ওপর অন্যায় করছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে ইশরাককে শপথ পড়ানোর দাবি জানান তারা। ইশরাককে মেয়র শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

 

এদিকে সোমবার মেয়রের শপথ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ফের চিঠি দিয়েছেন ইশরাক। এদিন সকালে তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ তাগিদ নোটিশ পাঠান।

 

এর আগে গত ১৭ মে শপথ চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলেন ইশরাক। চিঠিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ৭(২) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ইশরাককে ডিএসসিসির নির্বাচিত মেয়র হিসাবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

ইশরাককে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল : ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইবু্যনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। সোমবার আপিল বিভাগের সংশি্লষ্ট শাখায় লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়। ২২ মে নির্বাচনি ট্রাইবু্যনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। লিভ টু আপিলকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচনি ট্রাইবু্যনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিলটি করা হয়েছে। মঙ্গলবার (আজ) চেম্বার আদালতে শুনানি হতে পারে।

Advertisement

ইশরাক ডিএসসিসি

Advertisement

আরও পড়ুন

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম