Logo
Logo
×

Advertisement

বলিউড

ভিন্নধর্মী সাজে চমক দেখালেন সানি লিওন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

ভিন্নধর্মী সাজে চমক দেখালেন সানি লিওন

Advertisement

বলিউডের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওন আবারও শিরোনামে। গ্ল্যামার কিংবা ব্যক্তিজীবনের নানা গল্পে আগেও বহুবার সংবাদমাধ্যমের দৃষ্টি কেড়েছেন তিনি। তবে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের পুরোপুরি চমকে দেয়। রূপ বা আভিজাত্য নয়, সম্পূর্ণ ভিন্নধর্মী সাজে হাজির হয়ে সবাইকে স্তব্ধ করে দেন সানি।

ভারতীয় গণমাধ্যম জানায়, তিনি র‍্যাম্পে প্রবেশ করেন ঝকঝকে ক্রিস্টালখচিত রুপালি পোশাকের সঙ্গে গোলাপি রঙের একটি মিনি ওভার-স্কার্ট পরে। মঞ্চে হাঁটার সময় তিনি সেই ওভার-স্কার্টটি খুলে ফেলেন এবং দেখা যায় পুরোপুরি ক্রিস্টাল দিয়ে তৈরি রুপালি পোশাকটি। কিন্তু সত্যিকারের চমকটি ছিল স্কার্টে ঝোলানো সারি সারি কনডমের প্যাকেট। সানির এমন ব্যতিক্রমী ফ্যাশন দেখে সবাই হতবাক হয়ে যায়। প্রশ্ন ওঠে—কেন পোশাকে কনডম?

জানা যায়, ফ্যাশনের সঙ্গে জনসচেতনতা জুড়ে দিতে চেয়েছেন এই বলিউড তারকা। আর তাই ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবসেই তিনি এই বার্তা দিতে মঞ্চে হাজির হন। এইচআইভি ও এইডস প্রতিরোধে কনডম ব্যবহারের গুরুত্বকে তুলে ধরতেই ফ্যাশনকে ব্যবহার করেছেন সানি। তার মূল বক্তব্য—ঝলমলে আধুনিকতার ভিড়ে নিরাপত্তার কথা ভুলে গেলে চলবে না।

উল্লেখ্য, সানি লিওনকে শেষ দেখা গেছে এ বছরের মুক্তিপ্রাপ্ত ‘ব্যাডাস রবি কুমার’ ছবিতে। কিথ গোমসের পরিচালনায় নির্মিত এই সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি, জনি লিভারসহ আরও অনেকে।

এ ছাড়া সানির অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে—জিসম ২ (২০১২), জ্যাকপট (২০১৩), রাগিনী এমএমএস ২ (২০১৪), এক পেহেলি লীলা (২০১৫), তেরা ইন্তেজার (২০১৭) প্রভৃতি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত আদালতে বহাল

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত আদালতে বহাল

বাংলার পর্যটনশিল্পের নতুন মুখ সানি লিওন

বাংলার পর্যটনশিল্পের নতুন মুখ সানি লিওন

জীবনে কিছুই সহজে পাইনি, লড়তে হয়েছে আঁকড়ে ধরতে হয়েছে: সানি লিওন

জীবনে কিছুই সহজে পাইনি, লড়তে হয়েছে আঁকড়ে ধরতে হয়েছে: সানি লিওন

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

আরও পড়ুন

স্বর্ণমন্দিরে যে কারণে কাঁদলেন সারা আলি খান

স্বর্ণমন্দিরে যে কারণে কাঁদলেন সারা আলি খান

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

পূজায় যে কাণ্ড করলেন কাজল

পূজায় যে কাণ্ড করলেন কাজল

ভাগ্নে ইমরানের ভারত ছাড়ার নোটিশ কেন রাজ ঠাকরের বাড়িতে আমির খান?

কেন রাজ ঠাকরের বাড়িতে আমির খান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম