‘ধুরন্ধর-এর সাফল্যের লোভে এ ফরম্যাট অনুসরণ করি, সেটি হবে বোকামি’
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জেমস বন্ড সিরিজের উদাহরণ টেনে সিনেমা নির্মাণের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে ‘আন্ধাধুন’খ্যাত প্রখ্যাত নির্মাতা শ্রীরাম রাঘবন বলেছেন, একটা সময় বন্ড সিনেমাগুলো বিনোদনধর্মী থাকলেও পরে তা অনেক বেশি গম্ভীর ও বাস্তবধর্মী হয়ে উঠেছে। সময়ের সাথে রুচির পরিবর্তন হলেও একেকজন নির্মাতার একেক রকম নিজস্ব চিন্তা থাকে বলে জানিয়েছেন এ নির্মাতা।
রণবীর সিং অভিনীত অ্যাকশন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। চারদিকে যখন এই ছবির জয়জয়কার এবং বাণিজ্যিক সাফল্যের হিড়িক, ঠিক তখনই নিজের ভিন্নধর্মী নির্মাণশৈলী নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নির্মাতা শ্রীরাম রাঘবন। ‘ধুরন্ধর’ সিনেমার পরিচালক আদিত্য ধরের প্রশংসা করে তিনি বলেন, আদিত্যের কাজের প্রতি আমি মুগ্ধ। কিন্তু ওর সেনসিবিলিটি আর আমার ধরন আলাদা। আমি ওর মতো সিনেমা বানাতে পারব না।
ছবিটির ব্যাপক প্রশংসা করলেও তিনি জানিয়ে দিলেন, বক্স অফিসের সাফল্যের জোয়ারে গা ভাসিয়ে তিনি নিজের বিশেষত্ব বিসর্জন দেবেন না। সম্প্রতি ‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের উদাহরণ টেনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান শ্রীরাম রাঘবন, ধুরন্ধর সিনেমাটি চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে। এতে দুর্দান্ত অভিনয় রয়েছে। এর ব্যাপক ব্যবসা করাটাই স্বাভাবিক।
এ নির্মাতা বলেন, কিন্তু এটি আমার সিনেমা নির্মাণের ধরন নয়। আমি যদি শুধু সাফল্যের লোভে অন্ধভাবে এই ফরম্যাট অনুসরণ করি, তবে সেটি হবে সবচেয়ে বড় বোকামি।

