Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সর্বশেষ জাকসু নির্বাচনের যে তথ্য জানা গেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম

সর্বশেষ জাকসু নির্বাচনের যে তথ্য জানা গেল

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাতভর গণনার পর সকাল থেকে আবারও কাজ শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একে এম রাশিদুল আলম জানান, শুক্রবার দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। তবে সারিতে থাকা শিক্ষার্থীরা পরে ভোট দিতে পেরেছেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হয় এবং রাত সোয়া ১০টার দিকে গণনা শুরু হয়।

এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আরও চারটি প্যানেল—‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল ভোট বর্জন করেছে। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে ভোট বর্জন করেন। প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ১৭৭ প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল ছিল এবারের জাকসু নির্বাচনে।

Advertisement

জাকসু নির্বাচন

Advertisement

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম