Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

কারিগরিতে পাশের হার ৬২.৬৭ শতাংশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম

কারিগরিতে পাশের হার ৬২.৬৭ শতাংশ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

Advertisement

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় সারা দেশে গড় পাশের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮.৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ ও চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন। এ ছাড়া বরিশালে পরীক্ষার্থী ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন। কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।


এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

Advertisement

এইচএসসি রেজাল্ট এইচএসসির ফল

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

আরও পড়ুন

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি মুসা, সম্পাদক আবির

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি মুসা, সম্পাদক আবির

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম