Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসিতে ১৬ বছর ধরে পাশের হারে এগিয়ে মেয়েরা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম

এইচএসসিতে ১৬ বছর ধরে পাশের হারে এগিয়ে মেয়েরা

ফাইল ছবি

Advertisement

গত ১৬ বছর ধরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাশের হারের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। চলতি বছর নিয়ে টানা পঞ্চমবারের মতো জিপিএ-৫ অর্জনেও এগিয়ে আছে তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কারিগরি ও মাদ্রাসাসহ ১১টি শিক্ষাবোর্ডে মোট পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে, মেয়েদের পাশের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

১১টি শিক্ষাবোর্ডে মোট ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে, মোট ৩৭ হাজার ৪৪ জন মেয়ে ও ৩২ হাজার ৫৩ জন ছেলে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাশের হারে মেয়েরা এগিয়ে থাকছে।

২০০৯ সালে ছেলেরা শেষবারের মতো পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে ছিল। সে বছর মোট পাশের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং মেয়েদের পাশের হার ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, আহত একাধিক

নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, আহত একাধিক

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেল

সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য স্কুলে ৫ শতাংশ অতিরিক্ত আসন

সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য স্কুলে ৫ শতাংশ অতিরিক্ত আসন

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম