Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জানা গেল সেই আনিসার ফল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

জানা গেল সেই আনিসার ফল

আনিসা আহমেদ। ফাইল ছবি

Advertisement

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেন।

আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষাথী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই (২৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এ সময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।

আনিসার কান্না-আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে—আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন—মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত।

অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

বয়সের ভারে ন্যুব্জ, শরীর ক্লান্ত, তবু দায়িত্বে অটল প্রবীণ ভোটাররা

বয়সের ভারে ন্যুব্জ, শরীর ক্লান্ত, তবু দায়িত্বে অটল প্রবীণ ভোটাররা

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

আরও পড়ুন

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম