Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

জুবেরি ভবন ভোটকেন্দ্রে নিজের ভোট দেন রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

Advertisement

রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জুবেরি ভবন ভোটকেন্দ্রে নিজের ভোট দেন। 

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, আপাতত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটের পরিবেশে আমরা সন্তষ্ট। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাইনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম দেখলে কমিশনকে জানাব। 

মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। রাকসুতে নিজে ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি।

তিনি বলেন, আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি বিপুল সমর্থন দেবেন। তারা আমাদের নির্বাচিত করলে আমরা যে ইশতেহার দিয়েছি, সেটা ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব। আমরা আরও আশা করছি নির্বাচন কমিশন ও রাবি প্রশাসন যেন সারাদিন সঠিকভাবে দায়িত্ব পালন করেন। তারা কারো প্রতি কোন প্রকার বৈষম্য না করেন। ডাকসু ও জাকসুতে কিছু ত্রুটি সামনে এসেছে। সেটা যেন এখানে না হয়। 

এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীরের মতো তিনিও ক্যাম্পাসে বহিরাগত না ঢোকার ব্যাপারে নিজের অবস্থান জানান।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

জকসু ‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচন বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

আরও পড়ুন

৪২০০ টাকার সারের কাজ হবে ২৩০ টাকায়

৪২০০ টাকার সারের কাজ হবে ২৩০ টাকায়

সিভিল জজ হওয়া ইবির ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

সিভিল জজ হওয়া ইবির ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

আন্দোলন অব্যাহত রেখেই ক্লাশে ফেরার সিদ্ধান্ত শিক্ষক-শিক্ষার্থীদের

আন্দোলন অব্যাহত রেখেই ক্লাশে ফেরার সিদ্ধান্ত শিক্ষক-শিক্ষার্থীদের

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম