Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

জকসু

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

সংবাদ সম্মেলনে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। ছবি: যুগান্তর

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানিয়ে ২২ ডিসেম্বরেই ভোট চেয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনে এ কথা জানান প্যানেলটির নেতারা।

লিখিত বক্তব্যে প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিব বলেন, ২২ ডিসেম্বর ঘোষিত নির্বাচনের তারিখ অনুসারে ভোট অনুষ্ঠিত হওয়া উচিত। তারা আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচনের আনন্দঘন পরিবেশ ক্ষুণ্ন করা হতে পারে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা বলেছি আলো ছড়াও, ঘৃণা নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্প্রীতির ক্যাম্পাস। এখানে অপরাজনীতির আঁচড় ফেলতে বা মিথ্যাচার করতে কেউ সক্ষম হবে না। আমরা চাই এমন একটি সহমর্মী পরিবেশ, যেখানে সব বর্ণ, ধর্ম ও গোত্রের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে এবং মুক্তবুদ্ধির চর্চা করতে পারে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রোপাগান্ডা যেন রাজনীতির মূল উপাদান না হয়। প্রত্যেক প্যানেল শিক্ষার্থীদের কাছে তাদের নিজস্ব শিক্ষার্থীবান্ধব ম্যান্ডেট নিয়ে যাক। শিক্ষার্থীরা তাদের পছন্দমতো প্রার্থী বেছে নিক। এতে যারা সর্বাধিক সমর্থন পাবে, তারাই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে।

প্যানেলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে মো. রাকিব বলেন, প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে ২২ ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের বিপক্ষে গণতান্ত্রিক অধিকার আদায়ে অবস্থান নিতে বাধ্য হব।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মো. রাকিব বলেন, একটি দুর্যোগের কারণে ক্যাম্পাস বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধা ও নির্বিঘ্নে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করেই আমরা খাবারের ব্যবস্থা করেছি।

এ সময় প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী

জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ

জকসু নির্বাচন: নারী ভোটারের উপস্থিতিতে বেশি

জকসু নির্বাচন: নারী ভোটারের উপস্থিতিতে বেশি

জকসু নির্বাচন: ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৮টায়

জকসু নির্বাচন: ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৮টায়

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

জকসু নির্বাচন স্থগিত

জকসু নির্বাচন স্থগিত

আরও পড়ুন

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পদোন্নতির তালিকায় অধিকাংশই আ.লীগপন্থি

পদোন্নতির তালিকায় অধিকাংশই আ.লীগপন্থি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম