Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী

ফাইল ছবি

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৬৬ ভোটে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে সর্বশেষ রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও আইন বিভাগের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভিপি পদে ৪৩১৯ ভোট নিয়ে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিবের প্রাপ্ত ভোট ৩৬৫৩টি।

এছাড়াও জিএস পদে সর্বোচ্চ ৪৩৪৫ ভোট নিয়ে প্রথম অবস্থানে আছে শিবিরের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৭৩৪ ভোট। তাদের মধ্যে ভোটের পার্থক্য ২৬১১।

এজিএস পদে ৩৮৭২ ভোট নিয়ে এগিয়ে শিবির সমর্থিত মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩০৮৭ ভোট। তাদের মধ্যে ভোটের পার্থক্য ৭৮৫।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে রাতে আবার শুরু হয় গণনার কাজ। 

জকসু নির্বাচনে ভোটার ছিল ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এখনো বাকি রয়েছে ৮টি কেন্দ্রের ভোট গণনার কাজ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: জকসু নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

জকসুর প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

জকসুর প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

সাংগঠনিক দুর্বলতায় ছাত্রদলের পরাজয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সাংগঠনিক দুর্বলতায় ছাত্রদলের পরাজয়

জকসু নির্বাচনে ২১ পদে জয় পেলেন যারা

জকসু নির্বাচনে ২১ পদে জয় পেলেন যারা

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

২৩ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির, ভোটের ব্যবধান যত

জকসু নির্বাচন ২৩ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির, ভোটের ব্যবধান যত

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম