Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জকসু নির্বাচন

২৩ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির, ভোটের ব্যবধান যত

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

২৩ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির, ভোটের ব্যবধান যত

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  এর মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। 

এর আগে ২০ টি কেন্দ্রের ভোট গণনার ফলাফল পর্যন্ত ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে ছিলেন। নতুন তিনটি কেন্দ্রের ভোটের ফলাফলে এই পরিবর্তন আসল।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় সর্বশেষ গণিত, ইসলামিক স্টাডিজ ও আইইআর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) এর ফলাফল ঘোষণা করা হয়।

মোট ২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২৬৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ১২৮ ভোট ব্যববধান রয়েছে।

এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ২৯৮২ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১২১৩ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ২৬৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ২৩২০ ভোট পেয়েছেন।

এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনো ১৬ টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: জকসু নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

জকসুর প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

জকসুর প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

সাংগঠনিক দুর্বলতায় ছাত্রদলের পরাজয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সাংগঠনিক দুর্বলতায় ছাত্রদলের পরাজয়

জকসু নির্বাচনে ২১ পদে জয় পেলেন যারা

জকসু নির্বাচনে ২১ পদে জয় পেলেন যারা

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী

জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

আরও পড়ুন

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৫২ প্রতিষ্ঠান

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৫২ প্রতিষ্ঠান

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম