Logo
Logo
×
   

Advertisement

ক্যাম্পাস

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

Advertisement

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচনের স্থগিতাদেশের পর উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

সিন্ডিকেট সভা শেষে অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।’

এর আগে, মঙ্গলবার সকালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনার পর বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই নির্বাচনের সংশোধিত সময়সূচি, ভোটগ্রহণের বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম