Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসি রেজাল্ট ২০২৫: ভিকারুননিসায় ৮০ জন ফেল, জিপিএ-৫ এ ধস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম

এইচএসসি রেজাল্ট ২০২৫: ভিকারুননিসায় ৮০ জন ফেল, জিপিএ-৫ এ ধস

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ২৫১৪ জন, পাশ করেছেন ২৪৩৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন। ফেল করেছেন ৮০ জন। গত বছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পান ১৭৩৭ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

এর আগে, গত বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পাশ করেন ২ হাজার ৫৩৫ জন। পাশের হার ছিল ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ।

আরও পড়ুন
জানা গেল সেই আনিসার ফল

এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫

আরও পড়ুন

সম্পর্কিত খবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

বয়সের ভারে ন্যুব্জ, শরীর ক্লান্ত, তবু দায়িত্বে অটল প্রবীণ ভোটাররা

বয়সের ভারে ন্যুব্জ, শরীর ক্লান্ত, তবু দায়িত্বে অটল প্রবীণ ভোটাররা

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

আরও পড়ুন

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম