Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসি রেজাল্ট ২০২৫: গত বছরের চেয়ে পাশের হার কমেছে ১৯ শতাংশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম

এইচএসসি রেজাল্ট ২০২৫: গত বছরের চেয়ে পাশের হার কমেছে ১৯ শতাংশ

ছবি: সংগৃহীত

Advertisement

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫।

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এবার পাশের হারে সবচেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১। অন্য বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাশের হার ৬৪ দশমিক ৬২, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০, যশোর ৫০ দশমিক ২০, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫

আরও পড়ুন

সম্পর্কিত খবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

বয়সের ভারে ন্যুব্জ, শরীর ক্লান্ত, তবু দায়িত্বে অটল প্রবীণ ভোটাররা

বয়সের ভারে ন্যুব্জ, শরীর ক্লান্ত, তবু দায়িত্বে অটল প্রবীণ ভোটাররা

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

আরও পড়ুন

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

সিনিয়র শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ

সিনিয়র শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম