Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসি রেজাল্ট ২০২৫: কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম

এইচএসসি রেজাল্ট ২০২৫: কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন?

ফাইল ছবি

Advertisement

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়ে ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইন এবং স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৬৩ জান। রাজশাহী বোর্ডে ১০ হাজার ১৩৭ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৭০৭ জন, যশোর বোর্ডে ৫ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৬ হাজার ৯৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৬৭৪ জন, সিলেট বোর্ডে ১ হাজার ৬০২ জন, দিনাজপুর বোর্ডে ৬ হাজার ২৬০ জন, ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ৬৮৪ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

আরও পড়ুন
জানা গেল সেই আনিসার ফল

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ ও চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন। এ ছাড়া বরিশালে পরীক্ষার্থী ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন। কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫

আরও পড়ুন

সম্পর্কিত খবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

বয়সের ভারে ন্যুব্জ, শরীর ক্লান্ত, তবু দায়িত্বে অটল প্রবীণ ভোটাররা

বয়সের ভারে ন্যুব্জ, শরীর ক্লান্ত, তবু দায়িত্বে অটল প্রবীণ ভোটাররা

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

আরও পড়ুন

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম