Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল বেলার পরিবর্তে পরীক্ষা হবে বিকেলে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় সকাল থেকে বিকেলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী: মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!

বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী: মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!

কওমি-আলিয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

কওমি-আলিয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

আয়রন ঘাটতির লক্ষণ বুঝবেন যে ৪ পরীক্ষায়

আয়রন ঘাটতির লক্ষণ বুঝবেন যে ৪ পরীক্ষায়

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

আরও পড়ুন

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম