Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বাকৃবিতে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালন

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

বাকৃবিতে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালন

নানা আয়োজনে বাকৃবিতে মাতৃভাষা দিবস পালন। ছবি: যুগান্তর

Advertisement

প্রভাতফেরি, আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে এ উদযাপন শুরু হয়। 

এরপর সকাল ৮টায় ঈশা খাঁ হল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে প্রভাতফেরি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

এতে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম, রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ূন কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। পরে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, পাকিস্তানি শাসকরা জানতেন, বাংলা ভাষাভাষী মানুষ কখনও তাদের মাতৃভাষা উর্দু হতে দেবে না। তারা শোষণ ও নিপীড়নের মাধ্যমে বাংলার মানুষকে দমাতে চেয়েছিলেন কিন্তু তা পারেননি। ৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে শিক্ষিত শ্রেণি থেকে শুরু করে শ্রমজীবী মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন এবং তাদের আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। আজ আমরাই বিশ্বের বুকে একমাত্র দেশ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি।  

পরবর্তীতে দুপুরে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ‘একুশের চেতনা ও নতুন প্রজন্মের স্বদেশ ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়াজন করা হয়েছে। 

এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে আন্দোলন করায় পরীক্ষায় ফেল করানোর অভিযোগ

বাকৃবিতে আন্দোলন করায় পরীক্ষায় ফেল করানোর অভিযোগ

পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

লাল মাংসের নতুন মুরগি: ৪৫ দিনেই ওজন হবে ১ কেজি

লাল মাংসের নতুন মুরগি: ৪৫ দিনেই ওজন হবে ১ কেজি

ভারতে ট্রেনের টয়লেটে অচেতন অবস্থায় পড়েছিলেন বাকৃবি শিক্ষার্থী

ভারতে ট্রেনের টয়লেটে অচেতন অবস্থায় পড়েছিলেন বাকৃবি শিক্ষার্থী

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৫

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৫

আরও পড়ুন

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম