Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

সেই অপরাধীকে গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাবি প্রশাসনের সাক্ষাৎ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

সেই অপরাধীকে গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাবি প্রশাসনের সাক্ষাৎ

বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসু নেতারা।

মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এবং জাকসুর ভিপি ও এজিএস (নারী) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এক বহিরাগত ব্যক্তির দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার রয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে ঘটনার ২১ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি।

তিনি আরও বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পক্ষ থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জানা যায়, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের ওই নারী শিক্ষার্থী এক বহিরাগত ব্যক্তির দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম