নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৮ সালের আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা ও নম্বর বণ্টনসহ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম শিক্ষাবর্ষ ২০২৬-২৭-এর (পরীক্ষা-২০২৮) জন্য নির্ধারিত বিষয় কাঠামো, বিষয় কোড, বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনসহ পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সিলেবাস অনুযায়ী, ২০২৮ সালের আলিম পরীক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি ও নম্বর বণ্টনের ভিত্তিতে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। বিস্তারিত সিলেবাস বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
