Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবির সাদা দলের সতর্কবার্তা

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

ঢাবির সাদা দলের সতর্কবার্তা

Advertisement

বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত তদবির, সুপারিশ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তারা জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সাদা দলের কোনো সম্পৃক্ততা নেই। 

শুক্রবার (৩ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এবং সংগঠনটির শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তদবির, সুপারিশ এবং নানা ধরনের সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে সাদা দলের কোনো সম্পর্ক নেই এবং সংগঠনটি কখনোই কোনো অনৈতিক আবদার বা সুপারিশ করেনি, ভবিষ্যতেও করবে না।

নেতারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সাদা দল নিয়োগ, পদায়ন, পদোন্নতি, গবেষণার সুযোগ, বৃত্তি ও অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা, স্বচ্ছতা এবং প্রচলিত বিধিবিধানকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে। যোগ্যতা ও নিয়ম অনুযায়ী কেউ কোনো সুযোগ পাওয়ার অধিকারী হলে তিনি তা অবশ্যই পাবেন। দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা আদায়ের যেকোনো প্রচেষ্টার বিরোধী সাদা দল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে সাদা দল বা সংগঠনটির কোনো নেতার নাম ব্যবহার করে কোনো সুপারিশ, তদবির বা ব্যক্তিগত দাবি উপস্থাপন করা হলে- তা গ্রহণ না করে সরাসরি সাদা দলের দায়িত্বশীল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সাদা দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের যেকোনো অপচেষ্টা রোধে সংশ্লিষ্ট সবার সতর্ক ও সহযোগিতামূলক ভূমিকা কামনা করেছে সংগঠনটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি মানবাধিকার সংগঠন এইচআরডিএসের

ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি মানবাধিকার সংগঠন এইচআরডিএসের

ঢাবি শিক্ষকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিজনেস সিমুলেশন প্ল্যাটফর্ম চালু

ঢাবি শিক্ষকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিজনেস সিমুলেশন প্ল্যাটফর্ম চালু

আরও পড়ুন

বাংলাদেশিদের জন্য ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

বাংলাদেশিদের জন্য ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম